১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ওবায়দুল কাদেরের বোনের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

প্রকাশিত: ৬ September ২০২৩, ৮:১৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
ওবায়দুল কাদেরের বোনের মৃত্যুতে রাসিক মেয়রের শোক
বিজ্ঞাপন
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজ বোন ফেরদৌস আরা পাখি (৭০) এর মৃুত্যতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আজ বুধবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ফেরদৌস আরা পাখি বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন