১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ককটেল বিস্ফোরণ করে গতিরোধ, রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০ April ২০২৩, ১:৫০ pm | বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী প্রতিদিন, সব খবর
ককটেল বিস্ফোরণ করে গতিরোধ, রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মো. মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সাইকেলে বাসায় ফেরার পথে নিজ বাড়ি থেকে ৪০০ গজ দূরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম রাতে ইংলিশ মোড় থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় বাড়ির কাছাকাছি এলে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামামাত্রই কয়েকজন দুর্বৃত্ত তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথেই তার মৃত্যু হয়।

উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দা আল আমিন ঢাকা পোস্টকে জানান, দুর্বৃত্তরা চাকু দিয়ে হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। প্রথমে রাস্তার পাশ থেকে ককটেল মেরে সাইকেল থেকে ফেলে দেয় মনিরুলকে। তারপর রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপাতে থাকে। উদ্ধারের সময় তার একটি হাত বিচ্ছিন্ন ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, রাতে হত্যাকণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে রয়েছে। কে বা কারা, কী কারণে হত্যা করেছে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এছাড়াও অপরাধীদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চলমান রয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন