১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

কন্যা সন্তানের মা হলেন আলিয়া

প্রকাশিত: ৬ November ২০২২, ৫:০২ pm | বিভাগ: বিনোদন, সব খবর
কন্যা সন্তানের মা হলেন আলিয়া
বিজ্ঞাপন

আজ সকাল সাতটা নাগাদ মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে গাড়িতে করে একসঙ্গে এসেছিলেন আলিয়া আর রণবীর কাপুর। আলিয়ার প্রসব বেদনা ওঠার অপেক্ষায় ছিলেন চিকিৎকেরা। শুধু কাপুর আর ভাট পরিবার নয়, সকলে সুখবরের অপেক্ষায় ছিলেন। আলিয়া স্বাভাবিক নিয়মে (নরম্যাল ডেলিভারি) সন্তান জন্ম দিতে চেয়েছিলেন। অস্ত্রপোচার থেকে তিনি নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন। তাই নিয়মিত যোগব্যায়াম আর শরীরচর্চা করতেন আলিয়া। এমনকি আজ সকালে প্রতিদিনের মতো তিনি শরীরচর্চা করেছেন বলে জানা গেছে। প্রথমে শোনা গিয়েছিল ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে আলিয়া মা হবেন। তার বেশ কিছুদিন আগেই নবজাতককে পৃথিবীর আলো দেখালেন তিনি। ২৮ নভেম্বর আলিয়ার জন্মদিন।

তাই এবারের জন্মদিনটা তাঁর অত্যন্ত বিশেষ হতে চলেছে। গত ১৪ এপ্রিল সাদামাটা অনুষ্ঠানের মধ্যে আলিয়া আর রণবীর সাতপাকে বাঁধা পড়েছিলেন। এই দম্পতির বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ছাড়া ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। বিয়ের কিছু দিন পরেই আলিয়া জানান যে তিনি মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বাকালীন তিনি হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিং করেছিলেন। রণবীরের সঙ্গে তাকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারণাতেও দেখা গেছে।

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন