১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

কবুতর ধরতে গিয়ে বিবেকের মৃত্যু

প্রকাশিত: ১০ May ২০২২, ৭:১৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
কবুতর ধরতে গিয়ে বিবেকের মৃত্যু
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

কবুতর ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র বিবেক কুমারের (১৩) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে বাঘার আড়ানী পৌরসভার মাষ্টারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিবেক কুমার আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এছাড়া আড়ানী পৌর মাছ বাজার এলাকার সুবাস কুমারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়ানী পৌর মাছ বাজার এলাকার বিবেক কুমার নিজ বাড়িতে দীর্ঘদিন থেকে কবুতর পালন করতেন। তার কবুতরগুলো সকালে খাঁচা (ঢোপ) থেকে ছেড়ে দেন। পরে দুইটি কবুতর খোঁজ করে পাচ্ছিলো না। খোঁজাখুজির এক পর্যায়ে আড়ানী পৌর বাজারের পূর্ব পাশে আড়ানী মাষ্টারপাড়া এলাকায় আপেল মাহমুদের বাড়ির পাশে বিদ্যুতের তারে বসে থাকতে দেখে।

পরে বিবেক কুমার আপেল মাহমুদের বাড়ির ছাদে উপর উঠে বিদ্যুতের তারে বসা কবুতর ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাস্তায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে যান।

নিহত বিবেকের বাবা সুবাস কুমার বলেন, সকালে কবুতর ছেড়ে খেতে দিতে দেখি। কিছুক্ষণ পরে হারানো দুইটি কবুতর খোঁজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাস্তায় পড়ে মারা যায় তার ছেলে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন