১৮ September ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

কয়লাখনি দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ জুলাই

প্রকাশিত: ২৯ May ২০২৩, ১:৪১ pm | বিভাগ: আইন-আদালত, রাজনীতি, সব খবর
কয়লাখনি দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ জুলাই
বিজ্ঞাপন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে আগামী ১৩ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৯ মে) কেরানীগঞ্জ কারাগারে নবনির্মিত ভবনে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-২ এর বিচারক আকতারুজ্জামান নতুন দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় ১৩ আসামির মধ্যে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। এছাড়া আরেক আসামি ব্যারিস্টার আমিনুল হক মারা গেছেন।

 

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।- ঢাকা পোস্ট

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন