১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

কলকাতায় জায়গা হলো না সাকিব-লিটনের

প্রকাশিত: ২৬ November ২০২৩, ৯:০২ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
কলকাতায় জায়গা হলো না সাকিব-লিটনের
বিজ্ঞাপন

মোস্তাফিজুর রহমানের পর এবার আইপিএলে দল ছাড়া হলেন সাকিব আল হাসান ও লিটন দাসও। আগামী আসরের জন্য তাদের ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স।

পুরনো খেলোয়াড়দের ধরে রাখার জন্য আজই ছিল শেষ সময়। সেই তালিকায় জায়গা হয়নি সাকিব-লিটনের।

গত আসরে দেড় কোটি রুপিতে সাকিবকে কিনেছিল কলকাতা। কিন্তু ব্যক্তিগত কারণে সেই আসরে খেলেননি সাকিব। তবে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। তবে তাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি ডানহাতি এই ওপেনার। সেই ম্যাচে কেবল ৪ রানই করেন তিনি। নিলাম থেকে তাকে ৫০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা।

সাকিব-লিটন ছাড়াও টিম সাউদি, উমেশ যাদব, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, মন্দীপ সিং, কুলোয়ান্ত খেজরোলিয়া, এন জগদেশান, ডেভিড ভিসে, আরিয়া দেসাই, জনসন চার্লসকেও ছেড়ে দিয়েছে কলকাতা।

এদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে গত দুই আসরে খেলেছিলেন মোস্তাফিজ। কিন্তু এবার তাকে ছেড়ে দিয়েছে দিল্লি।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন