১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

কাজলের অভিনয় ছাড়ার গুঞ্জন

প্রকাশিত: ১৭ June ২০২৩, ৭:৩৬ pm | বিভাগ: বিনোদন, সব খবর
কাজলের অভিনয় ছাড়ার গুঞ্জন
বিজ্ঞাপন

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। তামিল, তেলুগু ও বলিউড মিলিয়ে অভিনয় করেছেন ৫৫টি সিনেমায়।

এবার ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন কাজল! সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমনই ইঙ্গিত দিয়েছে। যেখানে বলা হয়েছে, ছেলে নীলের জন্য অভিনেত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।

পিঙ্কভিলা জানিয়েছে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে ক্যারিয়ার গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কাজল। নান্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে ‘ভগবৎ কেশরি’ ও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান ২’ মুক্তিপ্রতীক্ষিত এ দুই সিনেমা আসার পরই আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রকে বিদায় জানাবেন কাজল।

Kajal Aggarwal from Pakka Local Song in Janatha Garage / Kajal Agarwal -  Bollywood Photos

২০২০ সালের ৩০ অক্টোবর গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। ২০২২ সালের ১৯ এপ্রিল তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান নীল কিচলু। এ বছর তাঁরা ধুমধাম করে ছেলের প্রথম জন্মদিন পালন করেছেন। তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে ছেলেকে ঠিকমতো সময় দিতে পারছেন না কাজল। যে কারণে এ কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে তাকে।

তবে এই বিরতি সাময়িক, নাকি একেবারেই অভিনয় ছাড়ছেন কাজল- এ বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে কাজল এখনো সরাসরি কিছু বলেননি। তবে তার সাম্প্রতিক এক টুইটেও এমন ইঙ্গিত পাওয়া গেছে।

বৃহস্পতিবার টুইটারে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, সব কমিটমেন্ট শেষ হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস।

এ টুইট তার অভিনয় ছাড়ার গুঞ্জনে ঘি ঢেলেছে। ধারণা করা হচ্ছে, চুক্তিবদ্ধ হওয়া সিনেমাগুলোর কাজ ইতোমধ্যেই শেষ করেছেন কাজল। যেকোনো সময় আসতে পারে অভিনয় ছাড়ার ঘোষণা!

বাংলাট্রিবিউন

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন