১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

কার সঙ্গে প্রেম করছেন তারা সুতারিয়া?

প্রকাশিত: ১০ September ২০২২, ৬:৪১ pm | বিভাগ: বিনোদন, সব খবর
কার সঙ্গে প্রেম করছেন তারা সুতারিয়া?
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

বলিউডের আলোচিত অভিনেত্রী তারা সুতারিয়া। ব্যক্তিজীবনে কখনো তার নাম জড়িয়েছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে, আবার কখনো আদর জৈনের সঙ্গে।

সম্প্রতি একটি ভিডিও নতুন করে রহস্য উসকে দিয়েছে। ৭ সেপ্টেম্বর সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কালো রঙের ক্রপ টপের সঙ্গে ডেনিম জিন্সে সেজেছেন তারা সুতারিয়া। অন্যদিকে, তার সঙ্গে দেখা গেছে মাস্কে মুখ ঢাকা হুডি পরা এক ব্যক্তিকে।

ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা আন্দাজ করতে শুরু করেছেন, ওই ব্যক্তি কে? একজন অনুরাগী কমেন্ট করেছেন, হুডি পরা ওই ব্যক্তি অভিনেতা রাঘব জুয়াল। কেউ বলছেন ক্রিকেটার দীপক হুদা। আবার কারো সন্দেহ এই ব্যক্তি হলেন কার্তিক আরিয়ান। মাস্ক পরে থাকার জন্য অনেকে আবার রাজ কুন্দ্রার নামও করেছেন। কিন্তু সঠিকভাবে জানা যায়নি ওই ব্যক্তি কে।

Tara Sutaria to Sing for Do Villain | Filmfare.com

উপস্থিত পাপারাজ্জিদের দেখে মুখ লুকিয়ে তড়িঘড়ি করে তারার সঙ্গে গাড়িতে উঠে যান সেই ব্যক্তি। তাই অনুরাগীদের মনে প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন তারা সুতারিয়া?

এদিকে কাপুর পরিবারের সন্তান আদর জৈনের সঙ্গে তারা সুতারিয়ার সম্পর্কের কথা শোনা যায়। কখনো তারা সম্পর্কের কথা আড়াল করেননি। বরং, শেষ সিনেমা মুক্তি পাওয়ার পরই এক সাক্ষাৎকারে তারা জানান, সেই সিনেমার জন্য তিনি প্রেমিকের কাছ থেকে কী বিশেষ উপহার পেয়েছেন। তাহলে কি সেই সম্পর্কে চিড় ধরেছে? এমন প্রশ্নও অনেকের।

তারা সুতারিয়াকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘এক ভিলেন রিটার্নস’। সিনেমাটিতে পর্দায় অর্জুন কাপুরের বিপরীতে দেখা গেছে তাকে।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন