১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

কৃতি শিক্ষার্থীদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান

প্রকাশিত: ৮ December ২০২২, ৭:৫৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
কৃতি শিক্ষার্থীদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান
বিজ্ঞাপন
কৃতি শিক্ষার্থীদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার
সকাল ১০ টায় পুলিশ লাইনস ড্রীল শেডে রাজশাহী জেলা পুুলিশ এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম ( বার)।
বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের সন্তানদের পড়ালেখার ক্ষেত্রে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করার লক্ষ্যে ২০১৮ সাল হতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় বিগত বছররের ন্যায় বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর উদ্যোগে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বছর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হচ্ছে।
রাজশাহী জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যবৃন্দের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ১৯ জন ও এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ২১ জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়।
May be an image of 4 people, people standing and people sitting
প্রধান অতিথি হিসেবে রাজশাহী পুলিশ সুপার কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন।
এসময় পুলিশ সুপার তার বক্তব্যে এসএসসি ও এএইচসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের
অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি ভালোভাবে লেখাপড়া করে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
পরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন