কেমন হতে যাচ্ছে ‘অ্যাভাটার টু’
গ্রীনসিটি ডেস্ক:
দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর আসতে চলছে দুনিয়া কাঁপানো সিনেমা অ্যাভাটারের নতুন পর্ব ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। সোমবার (০৯ মে) জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটির টিজার-ট্রেলার প্রকাশ করা হয়েছে।এর ফলে অপেক্ষায় থাকা সিনেপ্রেমীদের কিছুটা হলেও কৌতূহল মিটলো।
অ্যাভাটার ও ডিজনির ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি-ট্রেলারটি প্রকাশ করা হয়। ১ মিনিট ৩৭ সেকেন্ড সময়ের টিজারে একটি মাত্র বাক্য কথা রাখা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘আমি একটা কথাই জানি, আমরা যেখানেই যাই, এই পরিবারটিই আমাদের দুর্গ। ’
নাম এবং টিজার দেখে ধারণা করা হচ্ছে- অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন ও থ্রিলারধর্মী এ সিনেমাটির এবারের পর্বের গল্প সাজানো হয়েছে পানি ও তার ভেতরে থাকা জীবনশক্তি নিয়ে। পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে পরিবারকে।
বাংলানিউজ
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
