১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ফুটবল একাডেমির জিমনেসিয়াম উদ্বোধন ও আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা প্রদান মেয়র লিটনের

প্রকাশিত: ১৭ September ২০২২, ৩:১০ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
ফুটবল একাডেমির জিমনেসিয়াম উদ্বোধন ও আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা প্রদান মেয়র লিটনের
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী কিশোর ফুটবল একাডেমির জিমনেসিয়াম উদ্বোধন ও আহত খেলোয়াড় তানিমের উন্নত চিকিৎসার জন্য তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন মরহুমা জাহানারা জামান স্মৃতি মিনি স্টেডিয়ামে জিমনেসিয়াম উদ্বোধন ও আহত খেলোয়াড়ের সহায়তার অর্থ তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর জাহানারা জামান স্মৃতি মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন রাসিক মেয়র।

এ সময় রাজশাহী কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ ধুলু, সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম জেড সহ খেলোয়াড় ও সংশ্লিষ্টরা এবং সাবেক ছাত্রনেতা এ্যাড. আবু রায়হান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন