১৮ September ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার’

প্রকাশিত: ১৯ February ২০২৩, ২:৩৮ pm | বিভাগ: আইন-আদালত, জাতীয়, রাজনীতি, সব খবর
‘খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার’
বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে ১৪শ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য ১২শ ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার বিষয়ে মন্ত্রী বলেন, অসুস্থতার কারণে দুটো শর্ত দিয়ে তাকে মুক্ত করা হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি বন্ধ রাখতে হবে সেরকম কোনো শর্ত ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে, কারোর এই স্বাধীনতাটার ওপর হস্তক্ষেপ করা ঠিক নয়।- বাংলানিউজ
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন