১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

গণঅভ্যুত্থানে আহতদের ‘নো ট্রিটমেন্ট’, ‘নো রিলিজ’ নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা: আইসিটি প্রসিকিউটর

প্রকাশিত: ২৩ February ২০২৫, ৭:৪৩ pm | বিভাগ: জাতীয়, শীর্ষ সংবাদ, সব খবর
গণঅভ্যুত্থানে আহতদের ‘নো ট্রিটমেন্ট’, ‘নো রিলিজ’ নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা: আইসিটি প্রসিকিউটর
বিজ্ঞাপন

গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন শেখ হাসিনা।

ওই সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজের’ নির্দেশ দিয়েছিলেন। যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

আদালতে পূর্বনির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

রোববার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রসিকিউটর মি. ইসলাম বলেন, “আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছিলেন, ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’। অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোন চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশনা দেয়া হয়েছিলো।’

তিনি বলেন, “রোগীদের পাশাপাশি এই নির্দেশাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন। এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে, আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি”।

বিবিসি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন