১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

গোদাগাড়ীর জগপুর গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রকাশিত: ৬ September ২০২২, ৮:৩৬ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
গোদাগাড়ীর জগপুর গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ীর জগপুর গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার গোদাগাড়ী এপি ও ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় জগপুর গ্রাম উন্নয়ন কমিটির বাস্তবায়নে গোদাগাড়ী উপজেলার হুজরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশ আয়োজন করা হয়।

এতে উপজেলা পরিষদের চেয়্যারম্যান মো: জাহাঙ্গির আলম প্রধান অতিথি হিসেবে এ ঘোষণা দেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জানে আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী থানার অফিসার্স ইনচার্জ কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান, গোগ্রাম মজিবর রহমান, ওয়ার্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার মি. লাবলু খান।

সকালে উপজেলার ৪ সহস্রাধিক মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে শোভাযাত্রা করে অনুষ্ঠানে অংশ নেয়। তার মধ্যে ৩০৫ জন ছিলেন নারী।

এছাড়া ১৭০ জন ৬টি কর্ম এলাকা থেকে মার্শাল আট এর সার্টিফিকেট পেয়েছে। পাশাপাশি জগপুর গ্রামের ৮২ জন শিশু যাদের বয়স ১২ থেকে ১৮ বছর তারা শপথ করেছে বাল্য বিবাহ দিবে না।

 

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন