১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু

প্রকাশিত: ২ April ২০২২, ১১:২৪ am | বিভাগ: ধর্ম
চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু
বিজ্ঞাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চন্দনাইশ শাহ্ছুফী মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জারখিল দরবার শরীফের অনুসারীরা শনিবার (২ এপ্রিল) থেকে রোজা রাখা শুরু করেছেন। শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাতে তারা তারাবির নামাজ আদায় ও ভোরে সেহেরি খেয়েছেন।

চন্দনাইশের কাঞ্চননগর, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর আব্বাস পাড়া, পূর্ব এলাহাবাদ, মাইজপাড়া, ছৈয়দাবাদ, হাশিমপুর খুনিয়া পাড়া, পৌরসভার দক্ষিণ হারলা, সাতবাড়ীয়া, বরমা, বাইনজুরী, কেশুয়া, কানাইমাদারী, দক্ষিণ হাশিমপুর বড়পাড়া, ধোপাছড়ি, পটিয়ার হাইদগাঁও, মংলারপাড়া, বাহুলী, কালারপুল, খরনা, সিয়ানপাড়া, বাথুয়া, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা, লিচুবাগান, কুলুশিয়া, মদুনাঘাট, সাতকানিয়ার বাজালিয়া, ফকিরপাড়া, কেওচিয়া, মির্জারখীল শাহপুর, ঢেমশা, চরতী, বাঁশখালীর গুণাগুরী, মইশ্যাপাড়া, গুয়াজরপাড়া, কালীপুর, আনোয়ারার তৈলারদ্বীপ, বরুমছড়া, লোহাগাড়ার বড়হাতিয়া, সীতাকুণ্ডের রহমতপাড়া, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড এবং হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামের অধিবাসীরা আজ থেকে রোজা রেখেছেন।

এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের মুরিদরাও আজ থেকে রোজা রাখছেন।

চন্দনাইশ শাহছুফী মমতাজিয়া দরবার শরীফের মতি মিয়া মনছুর জানান, সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। তাই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখছেন দরবার অনুসারীরা।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন