১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

চট্টগ্রামে কারখানায় আগুন, দুজনের লাশ উদ্ধার

প্রকাশিত: ১০ January ২০২২, ৬:১৫ pm | বিভাগ: অন্যান্য
চট্টগ্রামে কারখানায় আগুন, দুজনের লাশ উদ্ধার
বিজ্ঞাপন

ডেস্ক : চট্টগ্রাম নগরে একটি আসবাব তৈরির কারখানায় আগুন লেগেছে। এখনো সেখানে আগুন জ্বলছে। এরই মধ্যে আগুনে পুড়ে মৃত দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সেখানে আরও কেউ দগ্ধ হয়েছেন কি না, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

আজ সোমবার বিকেল চারটার দিকে নগরের কর্নেলহাট সিটি গেট এলাকায় ‘পিটুপি ফার্নিচার’–এর কারখানায় আগুন লাগে।

নিহত দুজন ওই কারখানার কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সেখানে আগুন নেভানোর কাজ চলছিল।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আগুন এখনো জ্বলছে। কারখানা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও কেউ আছেন কি না, আগুন নিভলে বলা যাবে।

সুত্র : পআ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন