১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

চবি ছাত্রীকে যৌন নিপীড়ন: আটক ৪

প্রকাশিত: ২৩ July ২০২২, ১:২৭ pm | বিভাগ: শিক্ষা, সব খবর
চবি ছাত্রীকে যৌন নিপীড়ন: আটক ৪
বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নিপীড়ন ও ভিডিও ধারণের অভিযোগে মূলহোতা আজিমসহ চারজনকে আটক করেছে র‌্যাব। 

শুক্রবার রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব ৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ জানান, শুধুমাত্র আজিম হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অপর তিনজন বহিরাগত। ঘটনার সময় এই চারজনই সেখানে ছিলেন। আটক হওয়া বহিরাগত ৩ জনের মধ্যে বাবু ও শাফায়েত নামে দুজনের পরিচয় নিশ্চিত করা গেলেও অপরজনের নাম জানা যায়নি। বর্তমানে তাদের পতেঙ্গা র‌্যাব সদর দফতরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করে পাঁচ যুবক। ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গাছে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণেরও অভিযোগ পাওয়া যায়। এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়।  

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন