চাপাইনবাবগঞ্জ ও পাবনা সমিতির নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়
প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে চাপাইনবাবগঞ্জ ও পাবনা সমিতির নেতৃবৃন্দের
মাননীয় রাসিক মেয়রের সাথে মতবিনিময়
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রাজশাহীস্থ চাপাইনবাবগঞ্জ ও পাবনা সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দুপুরে নগর ভবনে সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধুমাত্র রাজশাহী সিটি করপোরেশন এলাকার উন্নয়নে দুই হাজার ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। সেই প্রকল্পের মাধ্যমে নগরীকে সাজানো হচ্ছে। এছাড়া প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে রাজশাহী ওয়াসা ভূ-উপরিস্থ পানি শোধনাগার নির্মাণ’ নামক প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রম শুরু হয়েছে। বিসিক শিল্পনগরী-২ তৈরি করা হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। নভোথিয়েটার নির্মাণ কাজ চলছে। এভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলছে।
মেয় আরো বলেন, প্রধানমন্ত্রী আমাদের এতো উন্নয়ন দিচ্ছেন। আগামী ২৯ জানুয়ারি আমরা সবাই প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়ে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।
সভা থেকে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সবাইকে স্বতঃফূর্তভাবে যোগদানের আহ্বান জানান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভামঞ্চে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অবসরপ্রাপ্ত কর্ণেল মোঃ মনিরুল ইসলাম, চাপাইনবাবগঞ্জ সমিতির সভাপতি প্রফেসর হবিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল হক, বৃহত্তর পাবনা সমিতির সাধারণ সম্পাদক মুহ. নুরুল ইসলাম, মুহ. আব্দুর রব জোয়ার্দার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
