১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

চীনে ১৩৩ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত

প্রকাশিত: ২১ March ২০২২, ৩:০২ pm | বিভাগ: আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ, সব খবর
চীনে ১৩৩ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩৩ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। তবে এতে কতজনের প্রাণহানি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (২১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনার খবর জানায় ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটি জুয়াংঝি অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে গেছে।

তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী।

সূত্র: এএফপি, আল-জাজিরা,  জাগোনিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন