১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ছোটবনগ্রামে ৫৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক

প্রকাশিত: ১৩ March ২০২৩, ১:৩৯ pm | বিভাগ: আইন-আদালত, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
ছোটবনগ্রামে ৫৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী নগরীতে ৫৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মেহেদী হাসান (৩০) বাঘার খাগড়াবাড়ীয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। সে  নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গতকাল রোবাবর (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রামে আসামি মেহেদীর বাড়িতে ফেন্সিডিল রয়েছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম বিকেলে অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে আটক করে। এসময় আসামির বাড়ি থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো বিক্রয়ের জন্য সে তার কাছে রেখেছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন