১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ছয় বছর পর নতুন অ্যালবামের ঘোষণা দিলেন বিয়ন্স

প্রকাশিত: ১৯ June ২০২২, ৬:২৮ pm | বিভাগ: বিনোদন, সব খবর
ছয় বছর পর নতুন অ্যালবামের ঘোষণা দিলেন বিয়ন্স
বিজ্ঞাপন

নাম ও মুক্তির দিন–তারিখ ছাড়া আর কিছু অবশ্য জানাননি এই গায়িকা। বরাবরই নতুন কিছু দিয়ে ভক্তদের চমকে দিতে ভালোবাসেন তিনি। এই যেমন সর্বশেষ অ্যালবাম লেমোনেড-এর টিজার–ট্রেলার প্রকাশ করেছিলেন অ্যালবাম বাজারে আসার মাত্র এক সপ্তাহ আগে। তবে অ্যাপল মিউজিক জানিয়েছে, নতুন অ্যালবামে বিয়ন্সের ১৬টি গান থাকবে।

গত বছর হার্পার বাজার সাময়িকীকে প্রথম নতুন অ্যালবাম নিয়ে কাজ করার কথা জানান বিয়ন্সে। তিনি বলেন, ‘গত বছরের স্বেচ্ছানির্বাসন ও সব অবিচারের পর আমি মনে করি, সবাই এখন আবার পালিয়ে যেতে, ঘুরতে, ভালোবাসতে ও হাসতে প্রস্তুত। আমি মনে করি, একটা রেনেসাঁ আসছে। যেভাবেই হোক, আমি এটার সঙ্গে থাকতে চাই।’ ওই সাক্ষাৎকারের মধ্যেই যে অ্যালবামের নাম রেনেসাঁ লুকিয়ে ছিল, সেটা তখন অবশ্য বোঝা যায়নি।

বিয়ন্সে

এরপর ৭ জুন হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রোফাইল ছবি মুছে দেন গায়িকা। তখনো অনেক ভক্ত অনুমান করেছিলেন, প্রিয় গায়িকার নতুন অ্যালবাম আসছে। ৯ দিন পর সে ধারণা সত্যি হলো।

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন