১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারও দেশসেরা রাসিক

প্রকাশিত: ১৭ October ২০২২, ৩:৫৬ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারও দেশসেরা রাসিক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১২ সিটি করপোরেশনের মধ্যে আবারও দেশসেরা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

২০২১ সালের পর ২০২২ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ১২ সিটি করপোরেশনের মধ্যে ১ম স্থান অর্জন করেছে রাজশাহী সিটি করপেরেশন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা দেওয়ায় রাজশাহীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষে রোববার (১৬ অক্টোবর) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন