জাতীয় পরিবেশ পদক অর্জন: মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা প্রদান
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিবেশ পদক-২০২১ অর্জন করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ রোববার দুপুরে নগর ভবনে মেয়র মহোদয়কে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও পরিবেশ শাখার কর্মকর্তা-কর্মচারীরা এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
এ সময় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকতা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
