১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

জাতীয় শোক দিবস: রাসিকের দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত: ১৫ August ২০২২, ৬:৩৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
জাতীয় শোক দিবস: রাসিকের দোয়া ও আলোচনা সভা
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহাম্মদ মামুন।
সভায় আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ড সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল।
সভামঞ্চে উপবিষ্ট ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। আলোচনা সভায় রাসিকের কাউন্সিলর ও সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও ১৫ই আগস্ট সকল শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সোনাদিঘী মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোঃ মামুনুর রশীদ।
এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ভিডিও চিত্র উপস্থাপন করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন