১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া মাহফিল

প্রকাশিত: ৭ February ২০২২, ৭:০৯ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ
জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া মাহফিল
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে মরহুমার পরিবারের আয়োজনে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার সকালে উপশহরস্থ মেয়র মহোদয়ের বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও  রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা, উলামা কল্যান পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইমলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাত আলী।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন