১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

জয়ার ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে যেদিন

প্রকাশিত: ২৭ August ২০২২, ৮:১০ pm | বিভাগ: বিনোদন, সব খবর
জয়ার ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে যেদিন
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ সিনেমাটি আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে ‘কবে আসছে বিউটি সার্কাস? জাতির বিবেকের কাছে প্রশ্ন!’ শিরোনামে প্রচার শুরু করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সরকারি অনুদানের এই সিনোমটির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে মুক্তির তারিখ জানা গেছে।

বিউটি সার্কাস সিনেমার মুক্তির জন্য প্রযোজনা সংস্থা ২৩ সেপ্টেম্বর জন্য আবেদন করেছে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। সবকিছু ঠিক থাকলে ২৩ সেপ্টেম্বরই মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটিতে জয়া আহসানের বিপরীতে আছেন ফেরদৌস আহমেদ। এতে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চি।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি এই সিনেমার শুটিং শুরু হয়েছিল।

ডেইলি স্টার

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন