১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠাল টাইগাররা

প্রকাশিত: ২৫ May ২০২৪, ৯:০৪ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠাল টাইগাররা
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সহযোগী সদস্য দলের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সিরিজ হারের লজ্জার নজির গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের জন্য এখন হোয়াইটওয়াশ এড়ানোই চ্যালেঞ্জিং।

আজ শনিবার যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। এই ম্যাচে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ১৫৩ রান করে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৪৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় টাইগাররা। মাত্র ৬ রানে হেরে সিরিজ হাতছাড়া করে সাকিব-সৌম্যরা।

বাংলাদেশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্র: অ্যান্ড্রিস গাউস (উইকেটরক্ষক), অ্যারন জোন্স (অধিনায়ক), নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, শায়ান জাহাঙ্গীর, নশতুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নিসরাগ প্যাটেল, জসদীপ সিং, শ্যাডলি ভ্যান শাল্কউইক ও সৌরভ নেত্রভালকর।

যুগান্তর

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন