১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘টাইগার ৩’: কোনো অভিনেত্রী এমন দৃশ্যে অভিনয় করেননি: ক্যাটরিনা

প্রকাশিত: ১ November ২০২৩, ৮:১০ pm | বিভাগ: বিনোদন, সব খবর
‘টাইগার ৩’: কোনো অভিনেত্রী এমন দৃশ্যে অভিনয় করেননি: ক্যাটরিনা
বিজ্ঞাপন

মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ দীপাবলিতেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। আর ছবিতেই দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সব থেকে প্রথম নারী স্পাই জোয়া (ক্যাটরিনা)। এরপর পাঠানের হাত ধরে অবশ্য এসেছে রুবাই।

পর্দার জোয়া সাহসী, দেশের জন্য মারতে এবং মরতে পারেন, নিজের পরিবারকে বাঁচাতে যেকোনো বিপদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতে পারেন। আদিত্য চোপড়ার হাত ধরে এভাবেই গড়া হয়েছে চরিত্রটিকে।

সালমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাটরিনা যেভাবে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন, তা নিয়ে প্রশংসা করেছেন সালমান নিজেও। এবার ‘টাইগার ৩’-এর স্টান্ট নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা।

Katrina Kaif's Towel Scene BTS Picture in Tiger 3

ক্যাটরিনা জানান, ‘টাইগার ৩’ ছবিতে জোয়া চরিত্রটি আগের দুটি ছবি থেকে আরও বেশি অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে। তাই ছবি শ্যুটিংয়ের দুমাস আগে থেকেই ট্রেনিং দেওয়া হয়েছিল অভিনেত্রীকে।

তিনি বলেন, এটা বলতে পারি, এই ছবিতে আমার অ্যাকশন দৃশ্যগুলো একেবারে নতুন কায়দার। কোনো অভিনেত্রী এর আগে এমন দৃশ্যে অভিনয় করেননি। জোয়া আমার কাছে খুব স্পেশাল একটা চরিত্র।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এরপর থেকেই ‘টাইগার ৩’-এর অপেক্ষায় ছিলেন সালমান ভক্তরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আসন্ন দীপাবলিতে।

যুগান্তর

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন