১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ডায়রিয়া: ২৪ ঘন্টায় রাজশাহী হাসপাতালে ভর্তি ৯১ রোগী

প্রকাশিত: ৫ April ২০২২, ১২:৫১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ
ডায়রিয়া: ২৪ ঘন্টায় রাজশাহী হাসপাতালে ভর্তি ৯১ রোগী
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে  ৯১ জন রোগী ভর্তি হয়েছেন। তারা হাসপাতালের শিশু ও মেডিসিন বিভাগের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রি.জে. শামীম ইয়াজদানী। তিনি বলেন, গত কয়েকদিন আগে রোগী বেড়েছি। তবে এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে। চিকিৎসা সেবা চলছে।

হাসপাতাল সংশ্লিস্ট সূত্রে জানা গেছে- ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু বিভাগে গেল ২৪ ঘন্টায় ১১ জন ভর্তি হয়েছে। এছাড়া  মেডিসিন বিভাগে ৮০ জন রোগী ভর্তি হয়েছে।

এছাড়া পূর্বের ১৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শিশু বিভাগে ৪৭ জন ও মেডিসিন বিভাগে ১২৬ জন। গত ২৪ ঘন্টায় শিশু ওয়ার্ড থেকে কোনো ডায়রিয়া রোগী ছাড়পত্র না পেলেও মেডিসিন বিভাগ থেকে ৬৪ জন ছাড়পত্র পেয়েছেন। এছাড়া এই বিভাগে ডায়রিয়া একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শিশু বিভাগে ৫৮ জন ও মেডিসিন বিভাগে ১৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন