১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ডিপিএলে মাশরাফি ঝলক, ৪ বলে নিলেন ৩ উইকেট

প্রকাশিত: ৬ April ২০২২, ৪:৩৪ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
ডিপিএলে মাশরাফি ঝলক, ৪ বলে নিলেন ৩ উইকেট
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজের চিরচেনা রূপে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। আজ বুধবার (৬ এপ্রিল) খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে খেলতে নেমে বল হাতে আলো ছড়িয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই অধিনায়ক।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা খেলাঘরের বিপক্ষে আগুণে বোলিং করে ৪ উইকেট উইকেট তুলে নেন মাশরাফি। হাসানুজ্জামানের উইকেট তুলে নিয়ে শুরুটা করেন রূপগঞ্জের অধিনায়ক। ৪৮তম ওভারে শিকার করেন ইফতেখারকে। পরের বলেই টুটুলকে আউট করে ৩ উইকেট পূর্ণ করেন মাশরাফি। ওভারের শেষ বলে নুর আলমের উইকেট তুলে নেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

৪৮তম ওভারের শেষ চার বলে ম্যাশের শিকার তিন উইকেট।  চার উইকেট নিতে ম্যাশ করেছেন ৮ ওভার, দিয়েছেন ৩৮ রান। খেলাঘরের ইনিংস থেমে গেছে ১৯৮ রানেই।  মাশরাফি ছাড়াও বল হাতে আলো ছড়িয়েছেন আরেক পেসার চিরাগ জানি। ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন