১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘ডিপ্রেশন’ শহরের শব্দ, বড়লোকদের বিলাসিতা: নওয়াজউদ্দিন

প্রকাশিত: ২০ May ২০২৩, ৫:৩৩ pm | বিভাগ: বিনোদন, সব খবর
‘ডিপ্রেশন’ শহরের শব্দ, বড়লোকদের বিলাসিতা: নওয়াজউদ্দিন
বিজ্ঞাপন

‘ডিপ্রেশন শহরের শব্দ। বড়লোকদের বিলাসিতা।

ম্যাশেবল ইন্ডিয়াতে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, গ্রামের মানুষ ডিপ্রেশন চেনে না। যদি কখনো বাবাকে বলতাম যে ‘ডিপ্রেশন ফিল করছি’, বাবা কষে চড় বসিয়ে দিতেন। ডিপ্রেশন সেখানে ছিল না, কারোই হতো না ডিপ্রেশন। সবাই সেখানে সুখী। কিন্তু শহরে এসে উদ্বেগ, বিষণ্ণতা, বাইপোলার সম্পর্কে জেনেছি।

এই অভিনেতা বলেন, শহরে এসে এসব হয়। এখানে মানুষ অনেক ছোট আবেগকেও বড় করে দেখে।

নওয়াজউদ্দিন আরো বলেন, যদি কোনো শ্রমিক কিংবা ফুটপাথে ঘুমায় এমন কাউকে জিজ্ঞেস করেন ডিপ্রেশন কী? তারা বলতে পারবে না। কারো যখন পয়সা হয়, তখন এ ধরনের অসুখ হয়।

মুক্তির অপেক্ষায় আছে নওয়াজউদ্দিনের রোমান্টিক কমেডি ‘জোগিরা সারা রা রা’। সিনেমাতে নওয়াজের বিপরীতে দেখা যাবে নেহা শর্মাকে। এটি ২৬ মে মুক্তি পাবে। এছাড়াও ‘ইমার্জেন্সি’ ও ‘আফওয়াহ’ নামের দুটি সিনেমাতেও দেখা যাবে নওয়াউদ্দিনকে।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন