১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ডুয়েট উপাচার্যের সঙ্গে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৮ June ২০২২, ৭:০০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন
ডুয়েট উপাচার্যের সঙ্গে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বুধবার (৮ জুন) দুপুরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। সাক্ষাৎকালে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তাঁরা।

এরপর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন রাসিক মেয়র। পরিদর্শনকালে ক্যাম্পাসে পৌছালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন