১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

তানোরে আত্মগোপনে থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ২৩ June ২০২২, ৭:০৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
তানোরে আত্মগোপনে থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোরে ৯ বছর আত্মগোপনে থাকা ১০ বছরে সশ্রম সাজাপ্রাপ্ত আসামি মো. আজাদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ জুন)  বেলা ১১টার দিকে ঢাকার পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করে তানোর থানা পুলিশ।
গ্রেফতার আজাদ উপজেলার কামারগাঁ গ্রামের ভবানিপুর এলাকার মো. বাক্কার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামী তানোর থানাধীন ১নং কলমা ইউনিয়নের চোরখোর গ্রামের মোঃ আতাউর রহমান (৩২) কে ওমান দেশে পাঠানোর কথা বলে ৪ লাখ টাকা নেয়। পরবর্তীতে ওমান দেশে না পাঠিয়ে মালেশিয়ায় পাঠায়। কিন্তু মালেশিয়া যাওয়ার পরে সেখানে কোন কাজ না পাওয়ায় উক্ত ব্যক্তি পুনরায় দেশে ফিরে এসে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর ৬/৭ ধারায় থানায় মামলা করে।
উক্ত মামলায় বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্রুনাল আদালত উক্ত আসামীকে দোষী সাব্যস্থ করে ১০ (দশ) বছর সশ্রম কারাদন্ড প্রদান করে। মামলা রুজু হবার পর থেকেই গ্রেফতারককৃত আসামী পলাতক ছিল।  পরে গতকাল গ্রেফতারের পর আসামীকে আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন