তানোরে ১৫ জুলাই আ’লীগের সম্মেলন
রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে তৃণমুল নেতাকর্মীদের মধ্যে উৎসহ-উদ্দীপনা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, তানোর উপজেলা আওয়ামী লীগ দুইভাগে বিভক্ত। তাই এ সম্মেলন নিয়ে স্থানীয় নেতাকর্মীরে মধ্যে উত্তেজনাও রয়েছে। পদপ্রত্যাশিরা দৌঁড়ঝাঁপও শুরু করেছেন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তবে এবার গোলাম রাব্বানী ও আব্দুল্লাহ-আল-মামুনকে বাদ দিয়ে এ দুই পদে নতুন মুখ আনতে জোর চেষ্টা চালাচ্ছেন আওয়ামী লীগ ও যুবলীগের একাংশ।
উপজেলা আওয়ামী লীগের র্শীষ এ দুই পদে গোলাম রাব্বানী ও মামুনের বিকল্প দেখছেন না তানোর-মুন্ডুমালা দুই পৌর মেয়র ইমরুল হক ও সাইদুর রহমান। তারা এ দুই পদে তাদেরকে আবারও দেখতে চান।
সম্মেলনের আর মাত্র দুই দিন সময় রয়েছে। আগামী শুক্রবার সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। সময় স্বল্প তাই বসে নেই প্রার্থীরা। স্থানীয় নেতাকর্মী থেকে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা।
মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেয়র সাইদুর রহমান বলেন, গোলাম রাব্বানী প্রায় শত বছরের রাজনৈতিক পরিবারের সন্তান। ৯০ দশকে বিএনপি জোট ক্ষমতায় এসে তানোরে আওয়ামী লীগেকে কোনঠাসা করে ফেলে। সেই সময় গোলাম রাব্বানি স্থানীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখতে ব্যাপক ভূমিকা রাখেন এবং বর্তমানে তার নেতৃত্বে ওয়ার্ড থেকে উপজেলা সকল পর্যায়ে কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত লাভ করেন।
পৌর মেয়র সাইদুর রহমান আরও বলেন, সম্মেলন ঘিরে পৌর এলাকার নেতাকর্মীদের নিয়ে কয়েক দফা প্রস্ততি সভা করা হয়েছে। তৃণমুল আওয়ামীলীগ কর্মীদের প্রত্যাশা কর্মীবান্ধব নেতা গোলাম রাব্বানী ১৫ জুলাই সম্মেলনের মাধ্যমে পুনোরাই সভাপতি হিসেবে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব আসবে।
তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমরুল হক বলেন, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি গোলাম রাব্বনী তৃণমুলে বেশ জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। সভাপতি ও সম্পাদক দুই নেতার বলিষ্ট নেতৃত্বে চাঙ্গা রয়েছে উপজেলার তৃণমুল আওয়ামী লীগ। তাই আমার পৌর এলাকার তৃণমুল নেতাকর্মীদের পক্ষে কেন্দ্রীয় নেতাদের কাছে জোর দাবি, আবারো রাব্বানী-মামুনকে সভাপতি-সম্পাদকে দায়িত্ব দেয়া হোক। অন্য কেউ আসলে তানোর উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি থেকে তৃণমুল নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নিবে।
উপজেলা আওয়ামী লীগ সুত্রে জানা গেছে, ১৫ জুলাই সকাল ১০টার সময় সম্মেলন শুরু হবে গোল্লাপাড়া বড় খেলার মাঠে। সম্মেলন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আর প্রধান অতিথি থাকছেন, বাংলাদশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন।
সম্মেলনের উদ্বোধন হিসেবে থাকবেন রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে থাকছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, ডা. রোকেয়া বেগম, বেগম আকতার জাহান, আব্দুল আওয়াল শামীম এবং তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চলনা করবেন উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন।
