দীপিকার যে রূপে চমকে উঠলেন ভক্তরা
বলিউডের বর্তমান সময়ের প্রভাবশালী অভিনেত্রীদের একজন দীপিকা পাডুকোন। ক্যারিয়ারে একের পর এক সাফল্যের পরেও ছুটছেন দূর্বার গতিতে। সবশেষ শাহরুখের ‘জওয়ান’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয়ের পর এবার রোহিত শেঠির ‘সিংহম’ সিনেমায় হাজির হচ্ছেন তিনি।
যেখানে বিধ্বংসী রূপে দেখা যাবে তাকে। ইতোমধ্যেই নির্মাতা রোহিত শেঠি ইনস্টাগ্রামে দীপিকার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। যেখানে পুলিশের পোশাকে উগ্র লুকে দেখা গেছে নায়িকাকে। যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগীরাও।
দীপিকার ওই ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘নারী সীতার রূপ আবার দুর্গারও রূপ। আমাদের কপ ইউনিভার্সের সবচেয়ে নিষ্ঠুর ও উগ্র পুলিশ অফিসারের সঙ্গে পরিচিত হন। তার নাম শক্তি শেঠি। আমার লেডি সিংহম দীপিকা পাড়ুকোন।’

ছবিগুলোতে দেখা যায়, একটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে, পাশে দাঁড় করানো পুলিশের একটি গাড়ি। তার পাশেই পড়ে আছে আহত একদল সন্ত্রাসী। আর তাদের একজনের চুল ধরে তার মুখের ভেতর পিস্তলের নল ঢুকিয়ে হাসছেন রক্তাক্ত দীপিকা পাড়ুকোন। তার নাম শক্তি শেঠি। আমার লেডি সিংহম দীপিকা পাড়ুকোন।’
বলিউড অভিনেতা অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। ২০১১ সালে রোহিত শেঠি পরিচালিত এ ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায়। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহম’ চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন অজয়। এবার নির্মিত হচ্ছে এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।
![Deepika Padukone FC on X: "[PIC] First look of #DeepikaPadukone as the badass Shakti Shetty in Rohit Shetty's #SinghamAgain 🔥🔥🔥 Lady Singham is coming 15 August 2024!🙌🏽 https://t.co/21kpq6qQjX" / X](https://pbs.twimg.com/media/F8dUGPnWcAAZt1b.jpg)
‘সিংহম এগেন’ শিরোনামের এ পার্টে এমন রূপে পর্দায় হাজির হবেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকার এমন লুক দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা। শোবিজ অঙ্গনের অনেক তারকাও ভূয়সী প্রশংসা করছেন এই অভিনেত্রীর।
স্ত্রীকে এ রূপে দেখে রণবীর সিং লিখেছেন, আলী রে আলী। সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কিছু আগুনের ইমোজি। এছাড়াও আলিয়া ভাট, কুনাল কোহলিসহ অনেকে মন্তব্য করেছেন।
অজয়-দীপিকা ছাড়াও ‘সিংহম এগেন’-এ আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রণবীর সিং প্রমুখ। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
ঢাকা পোস্ট
