১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

দীপিকা যেন রূপকথার রাজকন্যা

প্রকাশিত: ২৫ May ২০২২, ৭:৫৩ pm | বিভাগ: অন্যান্য, বিনোদন, সব খবর
দীপিকা যেন রূপকথার রাজকন্যা
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ২০১৭ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত অতিথি। বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্রের এই উৎসবের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতা শাখায় ৯ বিচারকদের তালিকায় আছেন দীপিকা।

ফ্রেঞ্চ রিভারায় পা দেওয়ার পর থেকেই একের পর এক ফ্যাশনেবল আউটফিটে সকলের নজর কাড়ছেন ‘চেন্নাই এক্সপ্রেস’-এর নায়িকা। সবশেষ লুই ভিতঁ-র তৈরি কালো গাউনে নজড় কেড়েছেন দীপিকা। গাউনের রূপ বাড়িয়ে দিয়েছে একে ঘিরে থাকা পাখাগুলো৷ 

Cannes 2022: Deepika Padukone mesmerises in yet another stunning black dress.  See photos | Entertainment News,The Indian Express

এমন পোশাকে ‘পদ্মাবত’র নায়িকা যেন রূপকথার রাজকন্যা। তার এই লুকের প্রশংসা করে সামাজিকমাধ্যমে মন্তব্য করছেন দীপিকার ভক্তরা।  

শিগগিরই দীপিকাকে শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’-এ দেখা যাবে।  এদিকে প্রথমবার ঋত্বিকে রোশনের সঙ্গে ‘ফাইটার’ সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন দীপিকা। এছাড়াও প্রভাস ও নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ এবং অমিতাভ বচ্চনে সঙ্গে ‘দ্য ইন্টার্ন’র বলিউড রিমেকেও কাজ করবেন তিনি।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন