১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

দীর্ঘ এক বছর পর ভিসি পেল রুয়েট

প্রকাশিত: ১৩ August ২০২৩, ৬:৪৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শিক্ষা, সব খবর
দীর্ঘ এক বছর পর ভিসি পেল রুয়েট
বিজ্ঞাপন

দীর্ঘ এক বছর পর নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)।

রোববার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে রুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশ এবং অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আইন, ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে রুয়েটের উপাচার্য পদে নিয়োগ করা হলো।

এর আগে গত বছরের ৩০ জুলাই রুয়েটের উপাচার্যের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই অভিভাবক শূন্য হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। উপাচার্য না থাকায় এতদিন স্থবির হয়ে পড়েছিল দেশের অন্যতম এ বিশ্ববিদ্যালয়টি।

আবারও নতুন ভিসি নিয়োগ হওয়ায় এখন থেকে সব একাডেমিক ও প্রশাসনিক কাজে পূর্ণ গতি ফিরবে বলেও আশা করা হচ্ছে।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন