১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময়ের বিকল্প নেইঃ মেয়র লিটন

প্রকাশিত: ২৭ February ২০২২, ৫:২৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময়ের বিকল্প নেইঃ মেয়র লিটন
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, সংস্কৃতি, ভাব ও মতের বিনিময়ের মাধ্যমে যে সম্পর্ক গড়ে উঠে তা কোন কিছুর সাথে তুলনা করা যায় না। মানুষে মানুষে সুসম্পর্ক ও দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময়ের বিকল্প নেই।
শনিবার সন্ধ্যায় রাজশাহী কলেজ মাঠে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার মূল অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ভারতের থাকাকালীন তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। রাজশাহীর উন্নয়ন চিত্র তুলে ধরে ভারতবাসীকে রাজশাহী ঘুরে যেতে আহ্বান জানান।
অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহীর মহিলা আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা, প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কবি আরিফুল হক কুমার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে রাজশাহীতে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
May be an image of crowd
এদিকে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। দর্শকে দর্শকে কানাই কানাই পূর্ণ হয় রাজশাহী কলেজ মাঠ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন