১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

দুর্ঘটনায় হাত হারানো রায়হানের পাশে আরএমপি পুলিশ কমিশনার

প্রকাশিত: ১৫ December ২০২২, ৫:১৬ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
দুর্ঘটনায় হাত হারানো রায়হানের পাশে আরএমপি পুলিশ কমিশনার
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক আবু রায়হানকে তাঁর জীবিকা নির্বাহের জন্য একটি ব্যাটারি চালিত অটোরিক্সা উপহার প্রদান করেন।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫ টায় আরএমপি সদরদপ্তরে তাকে এ উপহার প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)সাইফউদ্দীন শাহীনসহ আরএমপির  কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
উল্লেখ্য, এক বছর পূর্বে ফ্যাক্টারিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আবু রায়হানের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সে বেকার হয়ে যায়। বিভিন্ন যায়গায় কাজের অনুসন্ধান করেও কাজ না পেয়ে চরম আর্থিক সংকটের মধ্যে পড়ে। ঘটনাটি পুলিশ কমিশনার জানতে পেরে মানবিক সাহায্য নিয়ে রায়হানের পাশে দাঁড়ান।
এদিকে, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি’র পুলিশ কমিশনার সবসময় মানুষের পাশে রয়েছেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন