১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নওগাঁয় চার শিক্ষককে চাপা দেয়া ট্রাক চালক গ্রেফতার

প্রকাশিত: ৬ July ২০২২, ৩:২২ pm | বিভাগ: নওগাঁ, রাজশাহী প্রতিদিন, সব খবর
নওগাঁয় চার শিক্ষককে চাপা দেয়া ট্রাক চালক গ্রেফতার
বিজ্ঞাপন

নওগাঁয় আলোচিত সড়ক দূর্ঘটনায় ট্রাক চাপায় চার শিক্ষকসহ পাঁচজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার (৫ জুলাই) রাত ৮টার দিকে নওগাঁ জেলার মান্দা থানার সাবাইহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার মো. রেজাউল করিম নবী (৩৫) নওগাঁ জেলার মান্দা থানার বড় মল্লুক এলাকার মৃত ইসহাক আলীর ছেলে। র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গতকাল রাতে  র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা থানার সাবাইহাট বাজার এলাকায় কোম্পানী অধিনায়ক, অতি. পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের  নেতৃত্বে আসামিকে ধরতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে করিম নামের চালককে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই নওগাঁ সদর থানার বাবলাতলী মোড়ে নওগাঁ হতে আসা একটি ট্রাক একটি সিএনজিকে চাপা দেয়। এতে চার শিক্ষকসহ সিএনজি চালক নিহত হন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন