১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নওগাঁ শহরের ৭ তলায় বসে বোমা বানাতেন জিসান-মুকেশ

প্রকাশিত: ৫ July ২০২২, ১২:০২ pm | বিভাগ: নওগাঁ, রাজশাহী প্রতিদিন, সব খবর
নওগাঁ শহরের ৭ তলায় বসে বোমা বানাতেন জিসান-মুকেশ
বিজ্ঞাপন

নওগাঁর একটি ৭ তলা ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)৷

আটকরা হলেন- ঢাকা জেলার দক্ষিণ বাড্ডা এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে ওসমান গনি জিসান ও যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়ার মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী মুকেশ।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন