১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ইসরাফিল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ২৭ July ২০২৩, ৬:১১ pm | বিভাগ: নওগাঁ, রাজশাহী প্রতিদিন, সব খবর
নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ইসরাফিল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
বিজ্ঞাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি ইসরাফিল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ইসরাফিল আলমের জন্মভূমি রাণীনগর উপজেলার ঝিনা গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ইসরাফিল আলমের সহধর্মিনী নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুলতানা পারভিন বিউটির উদ্দ্যোগে এদিন দুপুরে ইসরাফিল আলমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর এমপি ইসরাফিল আলমের কবর জিয়ারত করা হয়। এ সময় উপজেলা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

উল্লেখ্য, এমপি ইসরাফিল আলম ২০২০ সালের ২৭ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন