নগরীতে ইফতার বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর তালাইমারীতে এই ইফতার বিতরণ করা হয়। এসময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, বোন শেখ রেহেনার পরিবারসহ মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতীয় চার নেতার পরিবার, গণতান্ত্রিক আন্দোলনের শহীদ সকলের জন্য দোয়া চেয়ে রোজাদারদের মাঝে ইফতার বিতারণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে ইফতার বিতারণীতে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
