১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ব্যবসায়ী

প্রকাশিত: ১৫ May ২০২২, ১২:১৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ব্যবসায়ী
বিজ্ঞাপন

জস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ১০০ পিস ইয়াবা-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মো: রনি(২৮) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা এলাকার নুরুল ইসলামের ছেলে।

আজ রোববার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ১৪ মে বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া মডেল থানার তেরখাদিয়া এলাকায় একজন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৫ টায় ঘটনাস্থল থেকে আসামি রনিকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন