১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নগরীতে ‘ফ্লিট বাই’ সুপারশপের উদ্বোধন

প্রকাশিত: ২১ September ২০২৩, ৬:৪৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
নগরীতে ‘ফ্লিট বাই’ সুপারশপের উদ্বোধন
বিজ্ঞাপন
রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাজার এলাকায় ‘ফ্লিট বাই’ সুপারশপের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ফিতা কেটে সুপারশপটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধনের পর সুপারশপটি ঘুরে দেখেন রাসিক মেয়র।

এ সময় ‘ফ্লিট বাই’ সুপারশপের স্বত্ত্বাধিকারী খায়রুল আলম,রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু  সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন