১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নগরীতে ‘বিশ্ব মান দিবস’র সভায় ভোক্তাদের পণ্য ক্রয়ের পূর্বে মান যাচাই-বাছাই করার আহ্বান

প্রকাশিত: ১৫ October ২০২২, ১১:১৯ am | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
নগরীতে ‘বিশ্ব মান দিবস’র সভায় ভোক্তাদের পণ্য ক্রয়ের পূর্বে মান যাচাই-বাছাই করার আহ্বান
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

নগরীতে ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ট্রেনিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নয়ন বিশ্ব বিনির্মাণে-মান’।

সভায় বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর পরিচালক প্রকৌশলী মো. শফিউল্লাহ খান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার শাখার পরিচালক মো. এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ, রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী ও পরিচালক সাদরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।May be an image of 10 people

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগের স্থানীয় সরকার শাখার পরিচালক মো. এনামুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণ করতে চেয়েছিলেন। আমাদের হাতে আছে সোনার মাটি, এখন তৈরি করতে হবে সোনার মানুষ। এটা কারও একার পক্ষে করা সম্ভব নয়, আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্ম যাকে অনুসরণ করতে পারে তিনি হলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা কিংবদন্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি চেয়েছিলেন দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে।

আমরা বিশ্ব পরিমন্ডলের একটি অংশ উল্লেখ করে প্রধান অতিথি বলেন, বিশ্ব চাইছে সর্বক্ষেত্রে একটি মান। সকল পণ্য ও সেবার মান যেভাবে উন্নত করা যায়, সেভাবে কাজ করতে হবে। সারা বিশ্ব অর্থনৈতিক মন্দা চলছে। এক্ষেত্রে দেশীয় পণ্যকে আন্তর্জাতিক মান সম্পন্ন করে কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে বিএসটিআই কর্তৃক অনুমোদিত ২২৯টি পণ্য রয়েছে যেগুলোতে বিএসটিআই এর লোগো দেখে কোন ভয়-ভীতি ছাড়াই ক্রয় করতে পারি। আমাদের যারা ভোক্তা আছে তাদের স্বার্থের জন্য কাজ করতে হবে, তারা যেন মানসম্পন্ন পণ্য এবং সেবা পায়।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যে সমস্ত পণ্য বিএসটিআই স্ট্যান্ডার্ড সার্টিফিকেট দিচ্ছে সেগুলো ভোক্তাদের কাছে বেশি বেশি করে তুলে ধরতে হবে যাতে তারা সচেতন হতে পারে। এই ডিজিটাল যুগে কোন পণ্য বা সেবা ক্রয়ের আগে তার মান যাচাই করার জন্য ভোক্তাদের আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারকে ব্যবসা-বান্ধব সরকার উল্লেখ করে প্রধান অতিথি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এখন উন্মুক্ত বাজার ব্যবস্থা। এখানে যদি আপনারা কোন খারাপ মানের পণ্য বাজারে নিয়ে আসেন তাহলে সেটা ভোক্তা গ্রহণ করবে ঠিকই কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে সেই পণ্য বাজারে টিকে থাকতে পারবে না। সেদিকে আপনাদের নজর রাখতে হবে, ভালো মানের পণ্য বাজারে নিয়ে আসতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন