নগরীতে সাংস্কৃতিক সন্ধ্যা ও সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক:
নগরীতে রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) সন্ধ্যায় নগরীর লালন শাহ মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরর সংগীত গুরু ওস্তাদ শৈল যা রঞ্জন মজুমদারকে নিয়ে গবেষণার জন্য চিত্র পরিচালক ও মানবাধিকার সংগঠক এসবি বিপ্লবকে ‘ড্রিম মেকিং প্রডাকশন’ সম্মাননা দেয়া হয়।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্চিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রকৌশলী অধ্যাপক ড. রশিদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হিস্ট্রি এন্ড হেরিটেজের চেয়ারম্যান ড. একরামুল হাফিজ চৌধুরী, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রবীন্দ্র গবেষক প্রফেসর মতিউর রহমান, আয়োজক কমিটির আহবায়ক অনিক ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু।
এদিন দেশ ও ভারত থেকে আসা শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির স্পন্সর করেছে, মেক ওভার ফ্যাশন, কণ্ঠস্বর, সূর্যকিরণ বাংলাদেশ, ফড়িং ইভেন্ট ম্যানেজমেন্ট।
