১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নগরীতে স্বাধীনতা দিবস প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ March ২০২২, ৭:৫১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন
নগরীতে স্বাধীনতা দিবস প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বিজ্ঞাপন

আব্দুুল্লাহ আল মারুফ:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর ২৬ নং ওয়ার্ডে জুবায়েদ একাদশের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার, নগরীর চন্দ্রিমা আবাসিক খেলার মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জুবায়েদ একাদশ নীল দল। ফাইনালে তারা জুবায়েদ একাদশ কমলা দলকে হারায় ৪ উইকেটে।

এক সেঞ্চুরিতে ভর করে ১৩১ রান করে রানার আপ কমলা দলের অধিনায়ক মিথুন সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ৮ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন দলের রবিন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন