১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নগরীতে ৪ কেজি গাঁজা ও ৬৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার তিন

প্রকাশিত: ১০ March ২০২২, ১২:০২ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন
নগরীতে ৪ কেজি গাঁজা ও ৬৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার তিন
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


মহানগরীতে ৪ কেজি গাঁজা ও ৬৫ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন- নগরীর গুড়িপাড়ার সাজিরুল ইসলামের ছেলে শাওন ইসলাম সুজন (২৩), আলীগঞ্জের মৃত জালাল উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৩) ও  আশরাফুল ইসলাম (২২)।

পুলিশ জানায়, বুধবার ( ৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে গুড়িপাড়ায় মাদক ব্যবসায়ীর বাড়ীতে গাঁজা বিক্রির খবরে অভিযান চালিয়ে শাওন ইসলাম সুজনকে আটক করা হয়। তার থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

অন্যদিকে, কাশিয়াডাঙ্গা থানার ফেরতাপাড়া রোডে চেকপোস্ট বসিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা তল্লাশী করে ৬৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় চোলাই মদ বহনের অভিযোগে আসাদুল ও আশরাফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুলের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সব আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন