১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নগর নিরাপত্তায় আরএমপি’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে রাসিক মেয়র

প্রকাশিত: ৬ December ২০২২, ৪:০১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
নগর নিরাপত্তায় আরএমপি’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে রাসিক মেয়র
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
নগর নিরাপত্তায় আরএমপি’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
আজ দুপুর ২ টায় নগরীর সিএন্ডবির মোড়ে আরএমপি’র নির্মানাধীন সদরদপ্তরে অবস্থিত আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার (সিসি টিভি) ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় আরএমপি’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন রাজশাহী মেট্রোপলিপটন পুলিশের পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।
মেয়র নগরীর নিরাপত্তায় ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ কমিশনারের এ সকল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন